আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব বিতর্কে অভিযোগ খারিজ করে দিল আদালত

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব বিতর্কে অভিযোগ খারিজ করে দিল আদালত

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, অভিযোগের ভিত্তি প্রমাণের মতো কোনো উপাদান নেই। এই রায়ের পর কংগ্রেস শিবিরে স্বস্তির হাওয়া বইছে। বিজেপি নেত্রী সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন বলে অভিযোগ করেছিল।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় গত মাসে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ সামনে এনেছিলেন। তিনি দাবি করেন যে, ১৯৮০ সালের লোকসভা ভোটের আগে নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় সোনিয়ার নাম উঠেছিল, অথচ সেই সময়েও তিনি ভারতের নাগরিকত্ব পাননি। অমিত মালবীয়র অভিযোগ ছিল যে, গান্ধী পরিবার নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কাজ করেছে। তিনি ১৯৮০ সালের ভোটার তালিকার একটি ছবি প্রকাশ করে এটিকে প্রমাণ হিসেবে দেখিয়েছিলেন।

বিজেপির অভিযোগ অনুযায়ী, ১৯৮২ সাল পর্যন্ত সোনিয়ার নাম ভোটার তালিকায় ছিল, অথচ সরকারি রেকর্ড অনুযায়ী তিনি ১৯৮৩ সালে নাগরিকত্ব গ্রহণ করেন। এই বিষয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আবেদনকারী বলেন যে, ১৯৮৩ সালের এপ্রিল নাগাদ নাগরিকত্ব পাওয়ার পরেও ১৯৮০ সালের জানুয়ারি থেকে তার নাম ভোটার তালিকায় ছিল, যা সরাসরি নির্বাচনী বিধির লঙ্ঘন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে, বহু পুরোনো এই অভিযোগকে বিজেপি নতুন করে সামনে এনেছিল মূলত রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসেবে। নাগরিকত্ব প্রসঙ্গ তুলে সোনিয়াকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আদালতের রায়ে সেই চেষ্টা কার্যকর হলো না। তবে বিরোধীরা বলছে, আদালতের এই খারিজ মানেই অভিযোগ ভিত্তিহীন নয়, বরং এটি জনগণের মনে আবারও সন্দেহ তৈরি করেছে।

ইতালিতে জন্মগ্রহণ করা সোনিয়া ১৯৬৮ সালে রাজীব গান্ধীকে বিয়ে করার পর ভারতের রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন এবং কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের রায় তাকে আইনি জটিলতা থেকে মুক্ত করলেও বিরোধীদের আক্রমণ এখানেই শেষ হবে না। নির্বাচনী রাজনীতির অঙ্গনে এই বিষয়টিকে বারবার ব্যবহার করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত