আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

দোহায় মুসলিম নেতাদের বৈঠক ডাকলো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে

দোহায় মুসলিম নেতাদের বৈঠক ডাকলো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে

দোহায় ইসরায়েলের হামলার পর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় এই সম্মেলন থেকে 'কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব' আনা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি বলেছেন, রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত করা হবে এবং সোমবারের সমাবেশে প্রস্তাবটি বিবেচনা করা হবে।


সরকারি কিউএনএ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মাজেদ বলেন, এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া।


কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ বলেন, উপসাগরজুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভূতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির ওপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে, 'এই ধরনের আগ্রাসন স্বাভাবিক করা যাবে না।'

ক্রিগ আরও বলেন, এর 'লক্ষ্য হলো স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধারণার অবসান ঘটানো যে, তারা শাস্তির মুখোমুখি হতে পারবে না। ফিলিস্তিনের বিষয়ে আরও তীক্ষ্ণ অবস্থান এবং ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানও এর লক্ষ্য।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত