আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আলবেনিয়ায় বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ

আলবেনিয়ায় বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিন দিন নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। কৃষি খাত থেকে শুরু করে মহাকাশ গবেষণা—সব জায়গাতেই এআইয়ের কার্যকর ব্যবহার দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়েছে আলবেনিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা নিয়োগ দিয়েছে একটি এআই-চালিত ভার্চ্যুয়াল মন্ত্রী।

‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী সম্পূর্ণরূপে কোড এবং পিক্সেল দিয়ে তৈরি একটি ভার্চ্যুয়াল চ্যাটবট। গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় তাকে যুক্ত করা হয় সরকারি কেনাকাটা তদারকি এবং ব্যয়ে দুর্নীতি কমানোর লক্ষ্যে।


আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলেন, দেশে একদিন ডিজিটাল মন্ত্রী কিংবা এআই-চালিত প্রধানমন্ত্রী থাকবে। সেই ঘোষণার বাস্তব রূপই যেন ডিয়েলা। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিয়েলাকে পরিচয় করিয়ে দেন দেশের জনগণের সঙ্গে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ডিয়েলা মূলত সরকারের ক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবে। এছাড়াও, সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় অনুমোদন দেবে এই এআই মন্ত্রী।


ডিয়েলা ইতোমধ্যে আলবেনিয়ার ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা দেওয়া শুরু করেছে। ভয়েস কমান্ডের সাহায্যে আমলাতান্ত্রিক নানা প্রক্রিয়া সহজ করাও এর অন্যতম কাজ।

আন্তর্জাতিক অঙ্গনেও এই উদ্যোগ সাড়া ফেলেছে। তবে ডিয়েলার কার্যক্রমে কোনো ত্রুটি বা অপব্যবহার রোধে আলবেনিয়ান সরকার কী ধরনের নজরদারি পদ্ধতি অনুসরণ করছে—সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, বাংলাদেশে প্রথম এআই-চালিত সংবাদ উপস্থাপিকা ‘অপরাজিতা’র খবর প্রকাশিত হওয়ার পর, দক্ষিণ এশিয়াতেও এআই নিয়ে আগ্রহ বাড়ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত