আপডেট :

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

রাশিয়া-বেলারুশ যুদ্ধ অনুশীলনে মার্কিন কর্মকর্তাদের অভাবনীয় আগমন

রাশিয়া-বেলারুশ যুদ্ধ অনুশীলনে মার্কিন কর্মকর্তাদের অভাবনীয় আগমন

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া দেখতে আকস্মিক সফরে সোমবার বেলারুশে দেখা গেল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের।

ন্যাটোভুক্ত পোল্যান্ডে রুশ ড্রোন প্রবেশের পর ইউরোপে উত্তেজনার মধ্যে রুশ মিত্র বেলারুশে মার্কিন কর্মকর্তাদের এমন উপস্থিতিকে 'অবাক করা' ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার সময়ে শুক্রবার রাশিয়া ও বেলারুশ 'জাপাদ-২০২৫' মহড়া শুরু করেছে। বেলারুশের একটি প্রশিক্ষণ মাঠে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিকে পশ্চিমারা 'অবাক করা ঘটনা' হিসেবে উপস্থাপন করেছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই জন ইউনিফর্ম পরিহিত মার্কিন কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তার সঙ্গে করমর্দন করছেন।

মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি ওয়াশিংটন এবং বেলারুশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার সর্বশেষ লক্ষণ।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোকে তার ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর অনুমতি দেয়। পুতিন দেশটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্রও মোতায়েন করেছে।

ট্রাম্পের প্রতিনিধি জন কোয়েল গত সপ্তাহে বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার জন্য মিনস্ক ভ্রমণ করেন। এরপর লুকাশেঙ্কো সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীসহ তাদের দেশের কারাগার থেকে ৫২ জন বন্দীকে মুক্তি দিতে সম্মত হন।

বিনিময়ে যুক্তরাষ্ট্র বেলারুশের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে। এর ফলে সংস্থাটি তাদের বহরের জন্য পরিষেবা প্রদান এবং যন্ত্রাংশ কিনতে পারবে - যার মধ্যে বোয়িং বিমানও অন্তর্ভুক্ত।

জন কোয়েল জানান, ট্রাম্প অদূর ভবিষ্যতে বেলারুশে মার্কিন দূতাবাস পুনরায় চালু করতে, সম্পর্ক স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চান।

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী হিসবে কাজ করা ট্রাম্প লুকাশেঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন। ট্রাম্প নিজেও নিয়মিত পুতিনের সঙ্গে আলোচনা করেন। গত সপ্তাহে ট্রাম্প জন কোয়েলের মাধ্যমে লুকাশেঙ্কোকে একটি 'বন্ধুত্বপূর্ণ হাতে সই করা' চিঠি পাঠিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত