আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মোদিকে কড়া জবাব ওয়াইসির

মোদিকে কড়া জবাব ওয়াইসির

ভারতের বিহারে তথাকথিত 'অবৈধ বাংলাদেশি অভিবাসীদের' উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশ শোরগোল সৃষ্টি করেছে। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইদানিং বাঙালিদের লক্ষ্য করে 'অনুপ্রবেশকারী' শব্দ প্রয়োগ করছেন। এই ইস্যুটি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাগযুদ্ধে রূপ নিয়েছে।

গত সপ্তাহেও বিহারে এক নির্বাচনী সমাবেশে মোদি একই ইস্যুতে বিরোধীদের লক্ষ্য করে রাজ্যে 'অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা' করার অভিযোগ এনেছেন। তবে মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ওয়াইসি বলেন, 'মোদিজি বলছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি... বিহারে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছে। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।'

এনডিটিভি বলছে, তার এই মন্তব্য শেখ হাসিনার প্রতি এক 'গোপন কটাক্ষ', যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ৫ আগস্ট তিনি ঢাকা থেকে পালিয়ে যান।


মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এবং বিহারের নির্বাচনী প্রচারণায় 'অনুপ্রবেশকারী' শব্দটি উচ্চারণ করেছিলেন। ১৫ সেপ্টেম্বর বিহারের পূর্ণিয়ায় এক সমাবেশে তিনি মন্তব্য করেন, 'অনুপ্রবেশ' দেশে 'জনসংখ্যাগত সংকট' তৈরি করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত