আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইতালিতে ধর্মঘটের ডাক, শ্রমিক সংগঠনগুলোর সরব অবস্থান

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইতালিতে ধর্মঘটের ডাক, শ্রমিক সংগঠনগুলোর সরব অবস্থান


গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী এই ধর্মঘট পালন করা হবে।


এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলোকে আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকার-কর্মীদের মধ্যে ২০ জনের বেশি ইতালির নাগরিক রয়েছে। এমন খবরের পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে।


দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা রাজধানী রোমের আরেকটি স্টেশনে জড়ো হলে পুলিশ সেটি ঘিরে ফেলে। এছাড়া বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে।


ইতালির সিজিআইএল ইউনিয়ন বলেছে, আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয়। ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলোও যোগ দেবে বলে জানিয়েছে ইউনিয়নটি।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়াতে ইউএসবি ইউনিয়ন ঘোষণা করেছে, তারা ধর্মঘটে যোগ দেবে এবং বন্দর অবরোধ করার চেষ্টা করবে। সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত ১০টায় শহরের প্রধান প্রবেশপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইতোমধ্যে গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলে বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং এবং লোড করা থেকে বিরত রয়েছে।

গত সপ্তাহেও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ইতালির একটি শহরে ধর্মঘট হয়েছিল। তবে এবার দেশব্যাপী ধর্মঘট হতে যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত