আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

সূত্রের বরাত: প্রস্তাব নাকচ হলে রোববার সন্ধ্যায় হামাসের বিরুদ্ধে কঠোর কর্মসূচি

সূত্রের বরাত: প্রস্তাব নাকচ হলে রোববার সন্ধ্যায় হামাসের বিরুদ্ধে কঠোর কর্মসূচি


গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ দফা পরিকল্পনা মেনে নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য হামাসকে আগামী রোববার (৫ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


রয়টার্সের প্রতিবেদন অনুসারে, শুক্রবার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হামাসকে রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন।


তিনি এটিকে হামাসের জন্য 'শেষ সুযোগ' বলে অভিহিত করে বলেছেন, 'ওয়াশিংটন ডিসির সময় রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। প্রত্যেক দেশ (চুক্তিতে) সই করেছে! যদি এই শেষ সুযোগের চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে সমস্ত নরক - যা আগে কেউ কখনো দেখেনি, হামাসের বিরুদ্ধে ফেটে পড়বে।'

সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার ২০ দফা প্রস্তাব ঘোষণা করে। ইতোমধ্যে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা পরিকল্পনা অধ্যয়নের জন্য তাদের এখনো সময় প্রয়োজন।

শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, 'হামাস এখনো ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে পরামর্শ চালিয়ে যাচ্ছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে, পরামর্শ চলছে, কিছু সময়ের প্রয়োজন।'

গত মঙ্গলবার ট্রাম্প তার প্রস্তাব দেওয়ার পর হামাসকে পরিকল্পনা গ্রহণের জন্য 'তিন বা চার দিনের' আল্টিমেটাম দিয়েছিলেন। আরব দেশগুলোসহ পশ্চিমা বিশ্ব শক্তিগুলো এটিকে স্বাগত জানিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, 'পরিকল্পনায় উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শিগগিরই এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত