আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

উপকূলে নিহত ৪ জন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার নৌকা ধ্বংস

উপকূলে নিহত ৪ জন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার নৌকা ধ্বংস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে মাদক বহনের অভিযোগে একটি নৌকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে চারজন নিহত হয়েছে।


শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলার পর নৌকাটি আগুনে পুড়ে যায়। হেগসেথ দাবি করেন, নিহতরা ‘মাদক-সন্ত্রাসী’ এবং এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।


এটি গত মাস থেকে যুক্তরাষ্ট্রের চালানো চতুর্থ বিমান হামলা। এর আগে ২, ১৫ ও ১৯ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছিল। ট্রাম্প প্রশাসন বলছে, এসব নৌকা মাদক নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে এ দাবির পক্ষে এখনো প্রমাণ হাজির করা হয়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কারণ জাতিসংঘ সনদ অনুযায়ী মাদক পাচারকে সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করা হয় না।


তবে হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাংবিধানিক ক্ষমতার অধীনেই হামলাগুলো হয়েছে। সাম্প্রতিক সময়ে তার প্রশাসন বিভিন্ন লাতিন আমেরিকান মাদক কার্টেলকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে।

এদিকে ভেনেজুয়েলা সরকার এসব হামলার নিন্দা জানিয়ে উপকূলে সামরিক বাহিনী মোতায়েন করেছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত