আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

উত্তেজনা বিরাজ করছে আজাদ কাশ্মীরে, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা

উত্তেজনা বিরাজ করছে আজাদ কাশ্মীরে, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা

আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে আটজন নিহত হয়। এর পর এ ইস্যুতে নড়েচড়ে বসেছে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজাদ কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন।

কমিটির প্রধান হিসেবে আছেন শাহবাজ নিজে। বাকি সাত সদস্যের মধ্যে আছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার চার সদস্য, ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় নেতা রাজা পারভেজ আশরাফ ও কামার জামান কাইরা এবং আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোরুল হকও। বিক্ষোভ শুরুর আগে থেকেই তিনি আজাদ কাশ্মীর ছেড়ে ইসলামাবাদের কাশ্মীর হাউসে বসবাস করছেন।

আজাদ কাশ্মীরের আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শাহবাজ। এ ছাড়া আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ-সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের জনগণকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওয়া সুবিধা ও বিশেষ অধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মীরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।

পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে ডাইনি বললেন আজাদ কাশ্মীরের নেতা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) চলমান বিদ্রোহে দেশটির সেনাবাহিনী ও সরকারের অবস্থানকে ‘মানুষ হত্যায় বেপরোয়া এক ডাইনির সঙ্গে’ তুলনা করেছেন আওয়ামী অ্যাকশন কমিটির (এএসি) জ্যেষ্ঠ নেতা শওকত নবাজ মীর। তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যে জনগণের প্রতিনিধিত্বের দাবি করে, আসলে সেই জনগণকেই দশকের পর দশক ধরে শোষণ ও দমন করছে। মীর ঘোষণা দেন, কথিত ‘আজাদ কাশ্মীর’ আদৌ মুক্ত নয়, বরং দীর্ঘ শৃঙ্খলিত দাসত্বে আবদ্ধ।

এএসি নেতা অভিযোগ করেন, পাকিস্তানের শাসকরা যেসব অপরাধের দায়ভার অন্যের ওপর চাপায়, আসলে নিজেরাই সেই নৃশংসতার জন্য দায়ী। সেনাপ্রধান আসিম মুনিরের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে মীর বলেন, তারা ভারতের হিন্দুদের ‘কাফের’ বলে অভিযোগ তোলে, অথচ তাদেরই হাত কাশ্মীরিদের রক্তে ভেজা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত