আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

আন্তর্জাতিক সংবাদ: মার্কিন নৌবাহিনী ইসরায়েলি সেনাদের প্রশিক্ষণে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের মরদেহ

আন্তর্জাতিক সংবাদ: মার্কিন নৌবাহিনী ইসরায়েলি সেনাদের প্রশিক্ষণে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের মরদেহ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ট্রমা সার্জারি প্রশিক্ষণ দিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএসসি) থেকে মানব মৃতদেহ কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে মরদেহ এনে আইডিএফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


২০১৭ সালের শেষের দিকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টি থেকে মানব মৃতদেহ কেনার উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছিল। চুক্তির একটিই উদ্দেশ্য ছিল, ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।


এই নোটিশের পর থেকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টিকে কমপক্ষে ৮৯টি 'তাজা মৃতদেহ' কেনার জন্য ৮ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ প্রদান করেছে। এর মধ্যে ৩২টি দেহ লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে আইডিএফ প্রশিক্ষণের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়েছে।

চুক্তির দ্বিতীয় ধাপে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়কে পাঁচ লাখ ডলারের বেশি অর্থ প্রদান করে। সাম্প্রতিক আরেকটি চুক্তি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর ইচ্ছানুযায়ী আরও ২ লাখ ২৫ হাজার ডলার মূল্যের মৃতদেহ কেনা হতে পারে। এ জন্য গত সাত বছরে বিশ্ববিদ্যালয়টির মোট আয় প্রায় ১১ লাখ ডলারে পৌঁছাবে।


তবে চিকিৎসা পেশাদাররা প্রশ্ন তুলছেন, মৃতদের পরিবারগুলো জানে কি না, তাদের প্রিয়জনের দেহ সৈন্যদের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে বা হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের জবাব, তারা নিয়ম মেনে এই প্রোগ্রাম পরিচালনা করে।

২০২০ সালের একটি মেডিকেল পেপারে মার্কিন নৌবাহিনীর ট্রমা সার্জনরা বলেছিলেন, ইসরায়েলি বাহিনীর চিকিৎসা কর্মীরা 'কমব্যাট ট্রমা সার্জারি স্কিল কোর্স'-এ তাজা মানব মৃতদেহ ব্যবহার করা হয়েছে। এই মৃতদেহগুলো লস অ্যাঞ্জেলেস কাউন্টি অফিস অফ ডিসিডেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করা হয়েছিল। সংস্থাটি কাউন্টির দাবিহীন মরদেহের দাহ ও সমাধি কার্যক্রম পরিচালনা করে।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি প্রফেসর টমাস চ্যাম্পনি বলেন, 'যদিও তারা মৃত, তবুও তাদের প্রতি সম্মান, মর্যাদা এবং যথাযথ আচরণ করা উচিত - যেমনটি আমরা জীবিতদের ক্ষেত্রে করি।'

চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করা একজন মার্কিন চিকিৎসক বলেন, মেডিকেল শিক্ষায় দাবিহীন দেহ ব্যবহার ব্যাপকভাবে অনৈতিক বলে বিবেচিত হয়। আমরা সবাই জানি এটিতে সম্মতির প্রয়োজন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের মেডিকেল ছাত্র ক্লেয়ার বলেন, 'বিশ্ববিদ্যালয় এটি থেকে বেশ লাভ করে।' তিনি এই চুক্তিগুলোকে 'জঘন্য' বলে অভিহিত করেন।

তথ্যসূত্র: ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়া

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত