আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

থেরেসার নতুন মন্ত্রিপরিষদে যাঁরা

থেরেসার নতুন মন্ত্রিপরিষদে যাঁরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েই থেরেসা মে নতুন মন্ত্রিপরিষদ গঠন শুরু করেছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি পদে এনেছেন পরিবর্তন। এতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বরিস জনসন। অর্থমন্ত্রী হিসেবে জর্জ ওসবর্নির স্থলাভিষিক্ত হলেন ফিলিপ হ্যামন্ড। এ ছাড়া আমবার রুড স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিট প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ডেভিড ডেভিস।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে থেরেসা মে মন্ত্রিপরিষদে কয়েকটি পদে নতুন নিয়োগ দেন। দু–একদিনের মধ্যে তিনি মন্ত্রিপরিষদ পুনর্গঠনের কাজ শেষ করবেন। মন্ত্রী হওয়ার ক্ষেত্রে ব্রেক্সিট সমর্থনকারীরা পুরস্কৃত হবেন। গুরুত্ব পাবেন নারীরাও।

অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া ৬০ বছর বয়সী ফিলিপ হ্যামন্ড ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে তিনি প্রতিরক্ষা ও পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ক্যামেরন সরকারের মন্ত্রিপরিষদে কোনো পদে না থাকলেও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন এবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে প্রচারে তিনি অন্যতম মুখ্য ভূমিকা রাখেন। ৫২ বছর বয়সী জনসন ব্রিটেনের রাজনীতির অতিপরিচিত মুখ হলেও তাঁর আগের কিছু কর্মকাণ্ডের কারণে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নিয়োগকে ‘খুব বড়’ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আমবার রুডথেরেসা মের নিজের ছেড়ে যাওয়া পদটি দিয়েছেন আরেক নারীকে—তিনি ৫২ বছর বয়সী আম্বার রুড। মাত্র এক বছর আগে জ্বালানি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার নতুন মন্ত্রিপরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

ব্রেক্সিট প্রধান ডেভিড ডেভিস৬৭ বছর বয়সী ডেভিড ডেভিস ব্রেক্সিট প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। নতুন দায়িত্বের আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এবং ছায়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে মাইকেল হাওয়ার্ড এবং ডেভিড ক্যামেরন—দুই সরকারের অধীনেই ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ডেভিড ডেভিস।

মন্ত্রিপরিষদে স্থান পাননি বিচারমন্ত্রী মাইকেল গোভ। নতুন মন্ত্রিপরিষদ গঠনের সময় তাকে বরখাস্ত করেছেন নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। শিক্ষামন্ত্রী নিকি মর্গ্যান এবং সংস্কৃতিমন্ত্রী জন হুইটিংডেলও মন্ত্রিত্ব হারিয়েছেন। এদিকে জেরিমি হান্টও স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকছেন না। তবে তিনি মন্ত্রিত্ব হারাচ্ছেন না। তাকে নতুন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত