আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফ্রান্সে ট্রাক নিয়ে হামলা, নিহত ৮৪

ফ্রান্সে ট্রাক নিয়ে হামলা, নিহত ৮৪

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে বৃহস্পতিবার রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একটি ট্রাক দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক।

দেশটির সরকারি কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে । তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐতিহাসিক বাস্তিল দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিস শহরে আতশবাজি প্রদর্শনী চলছিল। স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটে উৎসব শেষ হওয়ার মুহূর্তে উপস্থিত দর্শকদের ওপর ২৫ টনের একটি ট্রাক উঠিয়ে দেয় চালক। ফলে ঘটনাস্থলেই অনেক মানুষ মারা যায়। ট্রাক চালককে পুলিশ গুলি করে হত্যা করেছে। গাড়িটির ভেতর থেকে বন্দুক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এ হামলাকে ‘ জঙ্গি হামলার’ মতো বলে মন্তব্য করেছেন। তিনি ইতিমধ্যে জারি করা জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর জারি করা এ জরুরি অবস্থার মেয়াদ আগামী ২৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

নিস শহরের প্রসিকিউটর জিন মিশেল প্রিত্রে জানিয়েছেন, ট্রাকটি বিশাল জনসমাগমের ওপর উঠিয়ে দেওয়ার পর দুই কিলোমিটার চালিয়ে যাওয়া হয়। এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসবাদী বিরোধী তদন্ত সংস্থার হাতে এ হামলার তদন্তভার অর্পণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনিউভি  হামলায় নিহতের সংখ্যা প্রথমে ৮০ জন জানালেও পরে এটি বেড়ে ৮৪ তে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

ফ্রান্সের গণমাধ্যমের কাছে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেছেন, সেখানে তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন।

শহরটির একজন বাসিন্দা বলছেন, আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পাই। প্রথমে আমরা ভেবেছিলাম যে, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত  হয়ে পড়ি। পরে আমরা একটি হোটেলে আশ্রয় নেই।

সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে শহরের রাস্তা ধরে ছুটে পালাচ্ছে। টুইটারের কয়েকটি ছবিতে দেখা গেছে, অনেক মানুষ রাস্তার উপর পড়ে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ হামলার খবর জানতে পেরে দক্ষিণের শহর অ্যাভিগনন থেকে দ্রুত প্যারিসের পথে রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, মাত্র আট মাস আগে প্যারিসো চালানো সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত