আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

সুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী টেলিস কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো এবং টাটা চেয়ার ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন। গোপন সরকারি নথিপত্র সংরক্ষণের বিষয়ে কেন্দ্রীয় তদন্তের পর গত সপ্তাহের শেষ নাগাদ তাঁকে হেফাজতে নেওয়া হয়। প্রসিকিউটরদের অভিযোগ, টেলিস ১৮ ইউএসসি ৭৯৩ (ই) ধারা লঙ্ঘন করেছেন, যার অধীনে প্রতিরক্ষা-সংক্রান্ত নথি বেআইনিভাবে দখলে রাখা বা সংরক্ষণকে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অভিযুক্তের এই আচরণ ‘আমাদের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে। দোষী সাব্যস্ত হলে টেলিসের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা এবং সংশ্লিষ্ট নথি বাজেয়াপ্ত হতে পারে।

তদন্তকারীরা টেলিসের বিরুদ্ধে সুরক্ষিত স্থান থেকে গোপনীয় নথি সরিয়ে ফেলা এবং চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অভিযোগও খতিয়ে দেখছেন। প্রসিকিউটররা বলছেন, গোপনীয় তথ্য নিজের কাছে রেখে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করেছেন। চলতি সপ্তাহে একজন ফেডারেল বিচারক তাঁর জামিনের শর্ত নির্ধারণ করবেন।

অ্যাশলে জে. টেলিস দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং মার্কিন-ভারত সম্পর্ক বিষয়ে ওয়াশিংটনের অন্যতম প্রধান বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত। মার্কিন সরকারের মধ্যে তাঁর প্রভাবশালী ভূমিকা ছিল। তিনি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ ছাড়া, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী এবং কৌশলগত পরিকল্পনা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সিনিয়র ডিরেক্টর হিসেবে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরির আগে, টেলিস র‍্যান্ড করপোরেশনে নীতি বিশ্লেষক ও অধ্যাপক হিসেবে কাজ করেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণামূলক কাজের মধ্যে রয়েছে ‘স্ট্রাইকিং অ্যাসিমেট্রিস: নিউক্লিয়ার ট্রানজিশনস ইন সাউদার্ন এশিয়া’ এবং ‘রিভাইজিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি টুয়ার্ড চায়না’-এর মতো বই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত