আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গাজায় রক্তপাত থামছে না—ইসরায়েলি হামলায় নিহত ৬৮,১১৬

গাজায় রক্তপাত থামছে না—ইসরায়েলি হামলায় নিহত ৬৮,১১৬

যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। শনিবার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৮ হাজার ১১৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

একই সময় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ লাখ ৭০ হাজার ২০০ জন আহত হয়েছে। গত ৪৮ ঘণ্টায়ও গাজার হাসপাতালে ২৯ জনের মৃতদেহ আনা হয়েছে।


আল জাজিরা জানিয়েছে, ২৩ জনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। চার জন সরাসরি হামলায় নিহত হয়েছেন এবং দু'জন আহত হওয়ার কারণে মারা গেছেন।

১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২৭ জন নিহত, ১৪৩ জন আহত এবং ৪০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে, যাদের পরিচয় এখনও অজানা। এর ফলে প্রাপ্ত মৃতদেহের মোট সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

 

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত