আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মহাকাশে নতুন পদক্ষেপ: প্রথম হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

মহাকাশে নতুন পদক্ষেপ: প্রথম হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ সংস্থা একে ‘একটি যুগান্তকারী সাফল্য’ বলে বর্ণনা করেছে।

জার্নাল অব কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউরোসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ‘হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়। এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না। খবর ডনের

রোববার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দেশের জন্য আজ এক শুভ দিন। আজ চীন থেকে পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি মহাকাশ সংস্থার জন্য একটি যুগান্তকারী সাফল্য।

স্যাটেলাইটের কাজ সম্পর্কে জানাতে বিবৃতিতে বলা হয়, ‘এইচএস-১ স্যাটেলাইটটি শত শত সরু আলোকরশ্মি অতি-নির্ভুল হাইপারস্পেকট্রাল চিত্র ধারণ করবে। এটি ভূমি, গাছপালা, জল ও নগর বৈশিষ্ট্য বিশ্লেষণের জন্য ভালো ছবি দিবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক এই প্রযুক্তি পাকিস্তানের নির্ভুল কৃষি, পরিবেশ নজরদারি, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে দেবে। এছাড়াও এইচএস-১ দেশকে ফসলের প্রাণশক্তি, মাটির আর্দ্রতা ও পানির গুণমান সঠিকভাবে চিত্রিত করবে। বন উজাড়, দূষণ ও হিমবাহ গলনের ওপরও নজর রাখবে।’

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এইচএস-১ উৎক্ষেপনে কাজ করা পাকিস্তান ও চীনের বিজ্ঞানী ও কারিগরি দলের সদস্যদের প্রশংসা করেছেন।

গত ১৫ অক্টোবর সুপারকো চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইচএস-১ উৎক্ষেপণের ঘোষণা দেয়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত