আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

শর্ত সাপেক্ষে চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালো ট্রাম্প

শর্ত সাপেক্ষে চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালো ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। এই শুল্কহার ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে’ বলে জানিয়েছেন ট্রাম্প। 

ট্রাম্প রয়টার্সকে উদ্ধৃত করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে, যা নিয়মিতভাবে বাড়ানো হবে। তিনি জানান, ‘আমাদের চুক্তি হয়েছে।’

ট্রাম্প এই চুক্তির সঙ্গে কিছু শর্তের কথাও বলেছেন। শর্তগুলো হলো, বেইজিং আবার আমেরিকান সয়াবিন কেনা শুরু করবে, বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প আরও ঘোষণা করেছেন, চীনের ফেন্টানিলে যে ২০ শতাংশ শুল্ক ছিল, তাও কমিয়ে ১০ শতাংশ করা হবে। 

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, আসিয়ান সম্মেলনের আলোচনায় আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের যে শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা, তা স্থগিত হয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেছিলেন, চীন চৌম্বক পদার্থসহ বিরল খনিজ রপ্তানিতে লাইসেন্স নেওয়ার যে প্রথা চালু করেছে, তা বাস্তবায়নের মেয়াদ অন্তত এক বছর পিছিয়ে দেবে। আজকের বৈঠকের পর ট্রাম্প সেকথাও বলেছেন, বিরল খনিজ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।


যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগ্রহী, এবং দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের আগ্রহেই হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পরে যুক্তরাষ্ট্র সফর করবেন। 

এই বৈঠকের আগে রয়টার্সের এক সংবাদে জানানো হয়েছিল, পারস্পরিক বিরোধ আমলে নিয়ে বাণিজ্যচুক্তির কাঠামোর বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছেছেন। ট্রাম্পের আজকের কথায় তারই ইঙ্গিত পাওয়া গেল। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুল্ক হ্রাসের এই পদক্ষেপের ফলে এবার দুই দেশের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পালে হাওয়া লাগতে পারে। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে বিশ্বের ৫৭টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত