আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তুরস্কে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায় স্বীকার প্রাক্তন প্রধান জেনারেলের

তুরস্কে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায় স্বীকার  প্রাক্তন প্রধান জেনারেলের

তুরস্কের বিমান বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল একিন ওজতুর্ক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলুতে ওজতুর্কের স্বীকারোক্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা’ করেন তিনি। গ্রেপ্তারের পর জিজ্ঞাবাদের সময় তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রের কথা স্বীকার করেন।

আনাদোলুতে ওজতুর্কের যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তার মাথা ও শরীরের উপরের অংশে কিছু ক্ষত চিহ্ন রয়েছে।

এর আগে জেনারেল ওজতুর্ক অভ্যুত্থান চেষ্টার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন এবং দাবি করেন, অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধে কাজ করেন তিনি।

শুক্রবার তুরস্কে অভ্যুত্থান চেষ্টা করে সামরিক বাহিনীর দলছুট একটি অংশ। কিন্তু তা ব্যর্থ হয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় রাস্তায় নেমে জনগণই মূলত অভ্যুত্থান চেষ্টা রুখে দেয়। তবে অভ্যুত্থান চেষ্টা চলাকালে মোট ২৬৫ জন নিহত হয়। আহত হয় প্রায় দেড় হাজার মানুষ।

শনিবার অভ্যুত্থান চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৯ হাজার কর্মকর্তাকে।

তুরস্ক সরকার এ অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে। গুলেন এ অভিযোগ প্রত্যাখ্যান করে এরদোয়ানের বিরুদ্ধে ‘অভ্যুত্থান নাটক সাজানোর’ পাল্টা অভিযোগ তোলেন।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিমান বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল একিন ওজতুর্ক অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন। 

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত