আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্যর্থ অভ্যুত্থানের ‘মূল হোতা’ গ্রেপ্তার, মৃত্যুদণ্ড না দেয়ার ঘোষণা

ব্যর্থ অভ্যুত্থানের ‘মূল হোতা’ গ্রেপ্তার, মৃত্যুদণ্ড না দেয়ার ঘোষণা

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করা হয়েছে। জেনারেল আকিন ওজতুর্ক ইহুদিবাদী ইসরাইলে সামরিক অ্যাটাচি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুর্কি বিমান বাহিনীর সাবেক এই কমান্ডার জেনারেল ওজতুর্কসহ অন্তত ছয় সন্দেহভাজন জেনারেলকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার আটক করা হয়েছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, জেনারেল ওজতুর্ক ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তুরস্কের তেল আবিব দূতাবাসে সামরিক অ্যাটাচি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তুর্কি বিমান বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অবশ্য গত বছর দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেনারেল ওজতুর্ক। কিন্তু তুর্কি সর্বোচ্চ সামরিক পরিষদ তার সদস্যপদ বজায় রেখেছিলেন তিনি।

অভ্যুত্থানের আগে তাকে দায়িত্বশীল সামরিক ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হতো। নিজ দেশ এবং ন্যাটো তাকে অনেক পদকে ভূষিত করেছে।

তুরস্ক ঘোষণা করেছে, ওজতুর্ক এবং তার সহযোগীদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে বিচার করা হবে। এদিকে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, অভ্যুত্থানের জড়িতদের মৃত্যুদণ্ড দেয়া হবে না। তুরস্কের সংবিধানে মৃত্যুদণ্ড দেয়ার বিধান নেই। অবশ্য ভবিষ্যৎ অভ্যুত্থান আশংকা বন্ধের জন্য দেশটির সংবিধানে পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে ২৮৩৯ জনের বেশি সেনাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত