আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জার্মানির শপিং মলে গোলাগুলি, নিহতের সংখ্যা বেড়ে ১০

জার্মানির শপিং মলে গোলাগুলি, নিহতের সংখ্যা বেড়ে ১০

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের একটি শপিং সেন্টারে গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ মনে করছে একজনের বেশি হামলাকারী হামলা চালিয়েছে। শহরের মুজাখ এলাকায় অলিম্পিয়া শপিং মলের চারপাশের এলাকা ঘিরে রাখা হয়।

শহরের সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। মিউনিখ পুলিশ মানুষজনকে ওই এলাকার ধারে-কাছে না যাওয়ার পরামর্শ দেয়া। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হামলাকারী সন্দেহে এক ইরানি তরুণের লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, হামলাকারী পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।

তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে বাভারিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ৩ জন নিহতের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এছাড়া আহত হন বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার পর জার্মানিকে সব ধরনের সাহায্যের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ঘটনাটিকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে মিউনিখ পুলিশ। তবে কেনে বা কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কালো পোশাকে ৩ মুখোশধারী বন্দুকধারী অলিম্পিয়া-আইনকফজেনট্রাম নামের ওই শপিং মলে হামলা চালায়। এ সময় তারা বন্দুকধারীদের দ্রুত পালিয়ে যেতে দেখেন।

এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বন্দুকধারী মলটির আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হয়।

সন্দেহভাজন ওই বন্দুকধারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। এজন্য বাসিন্দাদের সবাইকে বাড়ির ভেতরে অবস্থানের অনুরোধ জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ৩ সশস্ত্র বন্দুকধারী দেখেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ঘটনার পর মিউনিখে অবস্থানরত সব মার্কিন নাগরিককে নিরাপদে অবস্থান করতে সেখানকার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, জার্মানির একটি সংবাদমাধ্যম এ ঘটনায় বেশ কয়েকজন ‘হতাহতের’ কথা জানিয়েছে। শপিং মলের পাশে একটি মরদেহ পড়ে থাকার যে ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে তা ‘বন্দুকধারী’র বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গুলির ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। পুরো মলটি পুলিশ ঘিরে রেখেছে। ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে। এ সময় অনেককে আতঙ্কিত হয়ে ওই এলাকা ত্যাগ করতে দেখা যায়।

শপিং সেন্টারটি মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের পাশেই অবস্থিত।

গত সোমবার (১৮ জুলাই) রাতে জার্মানির মধ্যাঞ্চলের ওয়ার্শবার্গ শহরের হেইডিংসফেল্ড বাভারিয়ায় এলাকায় একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চাল‍ায় এক দুর্বৃত্ত। এতে ২০ জনেরও বেশি যাত্রী আহত হন।

তবে, পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এর পর থেকে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়।

ওই ঘটনার পর আরো হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। এরই মধ্যে শপিং মলে এই ঘটনা ঘটল।

শেয়ার করুন

পাঠকের মতামত