আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সমাপনী ভাষণে যা বললেন ট্রাম্প

সমাপনী ভাষণে যা বললেন ট্রাম্প

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন শেষ হয়েছে । সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণের পর দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রকে ‘আরও নিরাপদ’ ও ‘আবার মহান’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তার মনোনয়ন চূড়ান্ত হওয়া ও ভাষণের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ওহাইওর ক্লিভল্যান্ডে আয়োজিত রিপাবলিকান দলের এই জাতীয় সম্মেলন।

সোয়া ঘণ্টা স্থায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘আইনশৃঙ্খলা’ ও ‘বিস্মৃত মানুষের’ প্রতিনিধি হিসেবে চিত্রিত করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে বিশ্বে তার স্থান হারিয়েছে—এ মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, একমাত্র তিনিই পারেন এই দেশকে তার গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে দিতে।

তিনি বলেন, বৈশ্বিকতা নয়, তার মনোযোগ হবে যুক্তরাষ্ট্রকে ঘিরে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের তীব্র বিরোধিতা করে ট্রাম্প বলেন, হিলারির নির্বাচন হবে ‘ব্যর্থ ওবামা প্রশাসনের’ সম্প্রসারণ।

বিপুল করতালির মধ্যে ট্রাম্পের ভাষণ গৃহীত হলেও এই চার দিনের দলীয় সম্মেলন নানা বিতর্কে আবৃত ছিল। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ভাষণে ডেমোক্র্যাট দলের ২০০৮ সালের নির্বাচনী সম্মেলনে মিশেল ওবামার দেওয়া ভাষণ থেকে কথা ‘চুরি করে’ ব্যবহার করা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

তা সামাল দিতেই ট্রাম্পকে সম্মেলনের প্রথম দুই দিন ব্যয় করতে হয়। তৃতীয় দিন টেক্সাসের সিনেটর ও বাছাইপর্বে তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন করতে অস্বীকার করলে প্রবল হট্টগোলের মধ্যে তাকে মঞ্চত্যাগে বাধ্য করা হয়।

কোনো বাড়তি বিতর্ক ছাড়া শেষ দিন কাটানোর সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত নতুন বিতর্কের ধূম্রজালে আটকা পড়ে যান ট্রাম্প। বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ঘোষণা করেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের সামরিক অঙ্গীকার মেনে চলতে বাধ্য থাকবেন না।

ন্যা​টো চুক্তিভুক্ত কোনো দেশ কখনো আক্রান্ত হলে একে অপরের সমর্থনে পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। ট্রাম্প এই সাক্ষাৎকারে বলেন, ক্ষমতায় গেলে তার প্রশাসন আক্রান্ত কোনো সদস্যরাষ্ট্রকে ‘বিনা প্রশ্নে’ সমর্থন করবে না, বরং দেশটি তার ওপর ধার্য আর্থিক ব্যয় ও সামরিক দায়দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা আগে বিবেচনা করবে।

সোমবার ফিলাডেলফিয়ায় শুরু হবে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন, যেখানে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত