আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এরদোগানের সমর্থনে এখনও রাত জেগে রাজপথ পাহারা দিচ্ছে তুর্কিরা

এরদোগানের সমর্থনে এখনও রাত জেগে রাজপথ পাহারা দিচ্ছে তুর্কিরা

ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনার ১৩ দিন পরও রাজপথ ছাড়েননি তুর্কিরা। তাদের আশঙ্কা ফের অভ্যুত্থান চেষ্টা হতে পারে। তাই নির্বাচিত সরকার রক্ষায় তারা রাস্তা দখল করে রেখেছেন। পাহারা দিচ্ছে এরদোগানের রাজ প্রাসাদ।

১৫ জুলাই রাতের কথা, নির্বাচিত সরকারকে হটিয়ে অভ্যুত্থানের ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অভ্যুত্থান ঠেকাতে জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানান। সেই ডাকে সাড়া দিয়ে অভ্যুত্থান চেষ্টাকারী সেনাদের ধরাশয়ী করে ফেলে সাহসী তুর্কিরা। রাস্তায় শুয়ে পড়ে ট্যাংক আটকে দেয়, সশস্ত্র সেনাদের অস্ত্র কেড়ে নেয় তারা।

ঘটনার পর ১৩ দিন পেরিয়ে গেলেও রাস্তা ছাড়েননি তারা। কিভাবে এরদোগানকে সমর্থন জানাচ্ছেন তুর্কিরা, কী ভাবছেন তারা এসব বিষয় নিয়ে ডয়েচে ভেলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আরটিএনএন পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো-

প্রতিবেদনে বলা হয়, তুর্কিরা প্রতিরাতে গাড়ি চালিয়ে আঙ্কারার ‘ডেমোক্রেসি ওয়াচ’ ব়্যালিতে হাজির হন। ব়্যালিতে অনেকের মতো হাজির ছিলেন ২১ বছর বয়সি জয়নিপ। তিনি বলেন, ‘এরদোগান যতদিন চাইবেন ততদিন আমি তার প্রতি সমর্থন জানানো অব্যাহত রাখবো। তিনি আমাদের কমান্ডার ইন চিফ’৷

৩১ বছর বয়সি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিত বলেন, ‘যদি দরকার হয় তাহলে কাজ থেকে ছুটি নিয়ে হলেও ব়্যালিতে থাকবো’। তার মতে, তুরস্কের মতো একটি উদীয়মান রাষ্ট্র শুধু এরদোগানের পক্ষেই চালানো সম্ভব।
যখন জানতে চাওয়া হয় কেন তিনি এরদোগানের সমর্থক, তখন ২১ বছর বয়সি পাবলিক ম্যানেজমেন্টের শিক্ষার্থী কামেল কায়া জানান, এরদোগানের একেপি পার্টি তুরস্কের অর্থনৈতিক এবং সামাজিক পরিসেবার উন্নয়ন ঘটিয়েছেন। তিনি বলেন, ‘(এরদোগান) ক্ষমতায় আসার আগে হাসপাতালগুলোর খুব করুণ দশা ছিল। তিনি সেগুলোর সংস্কার এবং সামগ্রিক অবস্থা ভালো করেছেন।’

২২ বছর বয়সি ইসমাইল জানান, তিনি এরদোগানকে সমর্থন দিচ্ছেন কেননা তিনি তুরস্কের সরকারকে দেশটির সমাজের ইসলামিক শেকড়ের কাছাকাছি নিয়ে গেছেন।
তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কোনো সংবিধান চাই না, তবে আমরা এমন একটি চাই যেখানে ইসলামের জন্য আরো জায়গা থাকবে।’

ব়্যালিতে আগতদের বিনামূল্যে খাবার, পানি এবং পরিবহন সেবা দেয়া হয়, জানান তুরস্কের কুর্দিপন্থি এইচডিপি পার্টির চেয়ার সেলাহাতিন দিমিত্রাস।
তিনি বলেন, ‘অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া এরদোগানের সমর্থকদের পানি এবং খাবর দিয়ে স্বাগত জানানো হয়। আর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে আমার লোকেরা প্রতিবাদ করে তখন তাদের দিকে জলকামান ছোড়া হয়।’

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৬০০০০ মানুষকে আটক, গ্রেপ্তার অথবা চাকুরিচ্যুত করা হয়েছে। এখানকার মানুষ বিশ্বাস করে যে, তারা ন্যয়বিচার পাবে।

এ নিয়ে আন্তর্জাতিক সমালোচনাকে অগ্রাহ্য করে ৩৪ বছর বয়সি শাহিন বলেন, ‘ইউরোপ আমাদের সমাজ নিয়ে শঙ্কিত। কেননা তারা জানে, আমরা শীঘ্রই বিশ্ব শক্তিতে পরিণত হবে। আর এ জন্যই তারা আমাদের সমালোচনা করে।’


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত