আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রথম বাংলাদেশি হিসেবে ইইউতে ওআইসির দূত হলেন ইসমাত জাহান

প্রথম বাংলাদেশি হিসেবে ইইউতে ওআইসির দূত হলেন ইসমাত জাহান

ইউরোপীয় ইউনিয়ন সদরদপ্তরে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের ইসমাত জাহান। তিনি বর্তমানে ব্রাসেলসে আছেন।

তিনি জানান, ৫৭ জাতির জোট ওআইসির স্থায়ী পর্যবেক্ষক মিশনে দায়িত্ব পালনের জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ছুটি (লিয়েন) নিয়েছেন।

বিসিএস-১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি সরকার তাকে যুক্তরাজ্যের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

প্রথম বাংলাদেশি হিসেবে আগামী চার বছর ওই দায়িত্ব পালন করবেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ইসমাত জাহান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউ ইয়র্কে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন নেদারল্যান্ডসে। তার আগে তিনি নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ইসমাত জাহান দুই বার জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ইসমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত