আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তুরস্কে চাকরি হারালেন ৫০ হাজার গণমাধ্যমকর্মী

তুরস্কে চাকরি হারালেন ৫০ হাজার গণমাধ্যমকর্মী

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে বেশ কিছু পত্রিকা-চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার৷ বুধবার তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টেলিভিশন চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা এবং ১৫টি ম্যাগাজিন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে৷

৮৯ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ চলছে জরুরি অবস্থা৷ ৫০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে৷ এঁদের বিরুদ্ধে অভিযোগ, অভ্যুত্থান মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা গোলেনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে৷

এছাড়া সামরিক বাহিনীর ১০৯৯ কর্মকর্তা এবং ৪৩৬ জন কনিষ্ঠ কর্মকর্তার অসম্মানের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়েছে৷ এ পর্যন্ত ১৭৮ জন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে৷ এঁদের মধ্যে ১৫১ জনকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এ সপ্তাহের শুরুতেই ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ বুধবার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানায়, ৮৬৫১ জন এই অভ্যুত্থান চেষ্টায় জড়িত ছিল, যা মোট সংখ্যার ১.৫ ভাগ৷ ৩৫ টি বিমান, ৩৭টি হেলিকপ্টার, ৭৪টি ট্যাংক এবং তিনটি জাহাজ নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল তারা৷ সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়াদের মধ্যে সেনাবাহিনীর ৮৭ জন জেনারেল, বিমান বাহিনীর ৩০ জন জেনারেল এবং নৌবাহিনীর ৩২ জন অ্যাডমিরাল রয়েছেন৷

বুধবার তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর ৩,০০০ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে তারা৷ ১৫ জুলাইয়ের পর থেকে ৫০ হাজার সরকারি কর্মকর্তা, কর্মচারী চাকুরি থেকে বরখাস্ত হয়েছেন৷ এঁদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছিলেন৷

এদিকে ১৫ জুলাইয়ের ওই সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জেরে সামরিক বাহিনীর ১,৭০০ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ এদের মধ্যে ১৪৯ জন জেনারেল এবং এডমিরালও রয়েছেন৷ সরকারের অভিযোগ এই অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী৷ অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন৷ পাশাপাশি আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ৷

শেয়ার করুন

পাঠকের মতামত