আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হিলারির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ

হিলারির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ সময় ঐতিহাসিক এক বক্তৃতা রাখেন হিলারি। ভাষণের শুরুতেই বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া রানিংমেট টিম কেইনের প্রশংসার পাশাপাশি মনোনয়ন দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

হিলারি ক্লিনটন তার ভাষণে, আমেরিকার জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন জনগণকে ডেমোক্র্যাট বা রিপাবলিকান দৃষ্টিভঙ্গিতে না দেখে সবার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, বহির্বিশ্বের পাশাপাশি এমনকি নিজেদের মধ্যেও বিচ্ছেদ ঘটাতে চান ট্রাম্প। ‘ভোরের আলো’ থেকে ট্রাম্প রিপাবলিকান পার্টিকে ‘মধ্যরাতে’ নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন হিলারি।

গত ২৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে চলে ডেমোক্রাট দলের ন্যাশনাল কনভেনশন। এখানে আনুষ্ঠানিকভাবে হিলারি ক্লিনটনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

তিনদিনব্যাপী এই কনভেনশনে দলীয় ডেলিগেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেমোক্রাট দলের সব শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিনটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সও। আরও বক্তব্য রাখেন গায়িকা কেটি পেরি ও করিম আব্দুল জব্বারের মত মার্কিন সেলিব্রিটিরা।

বক্তব্য রাখেন তার কন্যা চেলসি ক্লিনটনও। বক্তাদের প্রত্যেকেই আসন্ন নির্বাচনে হিলারির প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

নভেম্বরের নির্বাচনে হিলারি জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত