আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২৩ লাখ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে চীন!

ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২৩ লাখ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে চীন!

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি নানা ইস্যুতে চীন-ভারত স্নায়ুযুদ্ধ চলছে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করছেন দেশটির প্রেসিডেন্ট জি জিংপিং। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ জয়ের লক্ষ্যেই ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে চীন।

ভারতের হিন্দি দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার, আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন তিনি।

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, ভারতের সীমান্ত পেরিয়ে একাধিকবার চীনা সেনা যে প্রবেশের চেষ্টা করেছে, তাও প্রমাণিত। সম্প্রতি ভারতের উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চীনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। উত্তরাখন্ড-চীন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার চেষ্টা করছে চীনা সেনারা। প্রশ্ন উঠেছে, তবে কী ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন?

জাগরণের খবরে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চীনা সেনাবাহিনী পিএলএ কে ঢেলে সাজিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জিং জিংপিং। বিশ্বের বৃহত্তম এই সেনাবাহিনীর সঙ্গে  তাদের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত অতিক্রম নিয়ে বিতর্ক অবশ্য কিছু কমেনি। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক জল সীমা বিষয়ে বেজিং কোনো নিয়ম বা নীতি অনুসরণ করে না বলে অভিযোগ। সাম্প্রতিককালে সমুদ্রসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায়ও তাদের পক্ষে যায়নি।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত