আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিদেশিদের নিরাপত্তা দাবি ইউরোপীয় ইউনিয়নের

বিদেশিদের নিরাপত্তা দাবি ইউরোপীয় ইউনিয়নের

সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় গুলশান-বনানীর মতো সারাদেশে বিদেশিদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রবিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক শেষে পিয়েরে মায়াদুন এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশিদের অবস্থান তুলে ধরে মায়াদুন বলেন, গুলশান ও শোলাকিয়ার মতো ঘটনাগুলো বিদেশিদের উদ্বিগ্ন করেছে। এসব ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাংলাদেশকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশিদের আস্থা ফিরে আসে।

পিয়েরে মায়াদুন আরো বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকাগুলোর নিরাপত্তা গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সারা বাংলাদেশের। দেশের ১৬ কোটি মানুষ নিরাপদ বোধ করলে এ দেশে ব্যবসাসহ বিভিন্ন কারণে এ দেশে বসবাসকারী বিদেশিরাও নিরাপদ বোধ করবেন। বেসরকারি খাতসহ সব ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পিয়েরে মায়াদুন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। গুলশানের ঘটনায় তাদের চোখ-কান খুলে দিয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিদেশী ব্যবসায়ী ও কুটনীতিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করা হচ্ছে আগামীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না’।

শেয়ার করুন

পাঠকের মতামত