আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ভারতে অব্যবস্থাপনার অভিযোগের মুখে ইস্তেফার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ ঘোষণা দেন তিনি।

এনডিটিভি’র খবরে বলা হয়, তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইস্তেফার প্রস্তাব গ্রহণ করেছে। আগামীকাল নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে।

গুজরাটের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নিতিনভাই প্যাটেল নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। সম্প্রতি দলের ভেতর থেকেই আনন্দিবেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। মে মাসে এনডিটিভি’কে বিজেপির কয়েকজন নেতা বলেছিলেন, আনন্দিবেনের কারণে গুজরাটে বিজেপি’র জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। গত এক দশকের বেশি সময় ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি।

ফেইসবুকে আনন্দিবেন বলেন, দুই মাস পর তার বয়স ৭৫ হবে এবং তরুণদের সুযোগ দেওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ নেতাদের অবসর নেওয়ার যে নীতি বিজেপি মেনে চলে তিনি সেটিকে সম্মান করেন। গত মাসে হিমাচল প্রদেশের উনা জেলায় গরুর চামড়া ছাড়ানোর চেষ্টা করার সময় ‘গোরক্ষক’ কমিটির লোকজন দলিত সম্প্রদায়ের চার ব্যক্তিকে গাড়ির সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে যায় এবং তাদের উপর অকথ্য নির্যাতন চালায়।

আর ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুজরাটে দলিত সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, ওই চার ব্যক্তি গোহত্যা করেনি। তারা মৃত গরুর দেহ থেকে শুধু চামড়া ছাড়ানোর চেষ্টা করেছিল। এ নিয়ে সংসদেও উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অপরদিকে গুজরাটে শিক্ষা ক্ষেত্র ও সরকারি চাকরিতে প্যাটেল সম্প্রদায়কে আরও সুযোগ দেওয়ার দাবিতে ২২ বছর বয়সী যুবক হারদিক প্যাটেলের আন্দোলনও ঠিকঠাক মত সামাল না দেওয়ার অভিযোগ রয়েছে আনন্দিবেনের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হন আনন্দিবেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত