আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হিলারি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য : ট্রাম্প

হিলারি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য : ট্রাম্প

হিলারির মত একজন ‘শর্ট সার্কিটেড’ মানসিকতার মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। শনিবার এক নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এর আগে ঠিক একই ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তিনি বলেছিলেন,‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প।

নিজের ব্যক্তিগত ইমেইল সার্ভারে সরকারি ইমেল পাঠানো প্রসঙ্গে হিলারি শুক্রবার বলেন, ওই সময় সম্ভবত তার শর্ট সার্কিট হয়েছিল। এর ঠিক একদিন পরই এ নিয়ে খোঁচা দিলেন ট্রাম্প।

শনিবার নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। এ সময় তিনি ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে বলেন, ‘তার মত শর্ট শার্কিটকে (নির্বোধ) এ দেশের জনগণ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। তার মত একজন ‘ব্রেন ওয়াশড’ ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন।’ এসময় তার সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়।

হিলারিকে একজন ‘ভয়াবহ মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্প আরো বলেন,‘ হিলারি পুরোপুরি একজন পুরোপুরি ভারসাম্যহীন ব্যক্তি।’

এর আগে তিনি নিজের প্রতিদ্বন্দ্বীকে ‘রোবট হিলারি’ বলেও উল্লেখ করেছিলেন। নিজের ফেসবুকের ক্যাম্পেইন পেজে তিনি লিখেন,‘রোবট হিলারি কি একটু আদ্র হয়েছেন?’ এমনকি নিজের এই নারী প্রতিদ্বন্দ্বীকে ‘শয়তান’ বলতেও দ্বিধা করেননি ট্রাম্প।

সম্প্রতি জনমত জরিপে হিলারির চেয়ে পিছিয়ে পড়ার পর প্রচারণায় তৎপর হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। হিলারি বিরোধী বক্তব্য রাখছেন সমানে। তবে এইসবেউল্টাপাল্টা বক্তব্যের কারণে নিজ দলেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প।

এইসব ভারসাম্যহীন কথাবার্তার কারণেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মত যোগ্যতা নেই ট্রাম্পের।’ এর জবাবে ওবামাকে মার্কিন ইতিহাসের সবচাইতে বাজে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন রিপাবলিকান দলের এই প্রার্থী।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত