আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গো-রক্ষকদের করা হামলার তদন্ত চান মোদি

গো-রক্ষকদের করা হামলার তদন্ত চান মোদি

ভারতে গো-রক্ষক নামে পরিচিত উগ্রবাদী হিন্দুদের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিবিসি বাংলার খবরে বলা হয়, মোদি নিজেও একজন কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত।

তবে মোদি এখন বলছেন, যারা গো-রক্ষার নামে মানুষের উপর আক্রমণ চালায় তারা তাকে ‘রাগান্বিত’ করে। এসব হামলার তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

গো-রক্ষকদের একটি দল সম্প্রতি দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তির বিরুদ্ধে গরুর ক্ষতিসাধন করার অভিযোগ এনে তাদের উপর হামলা চালায়। তাছাড়া গরুর মাংস খাওয়াতো দূরের কথা, বহন করার দায়ে প্রায়ই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে থাকে দলটি।

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গরু অত্যন্ত পবিত্র একটি প্রাণী। ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ।

হামলার শিকার দলিত সম্প্রদায়ের লোকেরা বলছে, তারা তাদের ঐতিহ্য অনুসারে একটি গরুর মৃতদেহ থেকে চামড়া ছাড়াচ্ছিল।

গত জুলাই মাসে গো-রক্ষকেরা দুজন মুসলমান মহিলাকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে আহত করে।

শনিবার দিল্লীতে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি রাজ্য সরকারগুলোকে বলবেন যেন ভারতে এ ধরণের প্রতিটি আক্রমণের ঘটনা যেন তদন্ত করা হয়।

মোদি বলেন, ‘এই হামলাকারীদের ৭০-৮০% নানা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং এখন নিজেদের গা বাঁচাতে গো-রক্ষকের ছদ্মবেশ নিয়েছে।’

অনেক বিশ্লেষকই মনে করেন, হিন্দু জাতীয়তাবাদীদের সমর্থন হারানোর ভয়ে মোদি এসব ঘটনার সমালোচনা করতে চান না।

গত বছর গোমাংস ভক্ষণের অভিযোগে একজন মুসলমানকে হত্যার পর এর প্রতিক্রিয়া জানাতে দু সপ্তাহ নেন মোদি, যা ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।

কিন্তু ক্ষমতাসীন বিজেপির ওপর গো-রক্ষায় আরো বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়ার চাপ রয়েছে কট্টর হিন্দুদের তরফ থেকে।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত