আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তুরস্কে ৩ লাখ লোকের ‘নজিরবিহীন’ সমাবেশ

তুরস্কে ৩ লাখ লোকের ‘নজিরবিহীন’ সমাবেশ

গণতন্ত্রের পক্ষে এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে লাখো জনতার সমাবেশে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাশাপাশি যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতারা।

দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একই সমাবেশে বিরোধীদলের নেতাদের যোগ দেওয়ার ঘটনা নজিরবিহনী। সরকারের বাইরে থাকা প্রধান দুটি বড় দলের নেতারা সমাবেশ থেকে জাতীয় ঐক্যের জন্য দৃঢ় কণ্ঠে আহ্বান জানিয়েছেন।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে রোববার এ সমাবেশ হয়। সমাবেশে প্রায় ৩ লাখ লোক অংশ নেয়। তুরস্কের রাজনৈতিক ইতিহাসে এত বড় সমাবেশ বিরল।

আলজাজিরার সাংবাদিক আয়সে কারাবাত ইস্তাম্বুল থেকে জানিয়েছেন, তুরস্কের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশ সবচেয়ে বড় এবং জনবহুল।

অভ্যুত্থানবিরোধী প্রচার-প্রচারণার পক্ষে তুরস্কজুড়ে রাতভর সমাবেশ ও র‌্যালি করার বিষয়ে উদ্বুদ্ধ করেছে তুর্কি প্রশাসন। সামরিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রোববারের সমাবেশ ও র‌্যালিকে চূড়ান্ত পর্ব হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইস্তাম্বুলে রোববারের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্র ও শহীদদের সমাবেশ’। এই সমাবেশকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, ছিল শুধু তুরস্কের জাতীয় পতাকা।

সমাবেশপূর্ব বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘এক জাতি, এক পতাকা, একটি মাতৃভূমি, একটি রাষ্ট্র এবং একক শক্তি হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব।’

সমাবেশের শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় পুলিশের ১৩ হাজার সদস্য। এ ছাড়া সমাবেশ নির্বিঘ্ন করতে নিয়োজিত আছে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স এবং ৭০০ চিকিৎসা কর্মকর্তা।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (এ কে পার্টি) জানিয়েছে, সারা রাত দেশজুড়ে এ ধরনের সমাবেশ হবে।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত