আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া বার্তা

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া বার্তা

ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তান ও কাশ্মীরে মানবাধিকারের নাজুক পরিস্থিতি নিয়ে তাদের হুঁশিয়ার করেন মোদি।


স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, বেলুচিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরায় তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে।


গত সপ্তাহে পাকিস্তান সরকারকে হুঁশিয়ার করে মোদি বলেন, পাকিস্তান যদি সহিংসতার পক্ষে উসকানি দেয় এবং কাশ্মীর উপত্যকার মানুষ যদি তাতে ক্ষতবিক্ষত হয়, তাহলে ভারত তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবে।

 
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী ভাষণের শেষ দিকে পাকিস্তান প্রসঙ্গে কথা বলেন মোদি। তিনি বলেন, ‘আমাদের ওপর যারা আক্রমণ করে, সেসব সন্ত্রাসীকে তারা সম্মানিত করে।’ কিন্তু পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১৩০ জনের মতো শিশুকে হত্যা করলে ‘শোকে কেঁদেছিল ভারত’।

 
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তান নিয়ে মোদির ভাষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এতে প্রমাণিত হয়, বেলুচিস্তানে সমস্যা বাড়াচ্ছে আরএডব্লিউ বা র (ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা)।’ তারা আরো বলেছে, ‘ভারত বড় দেশ, তাই বলে স্বয়ংক্রিয়ভাবে তারা অনন্য নয়... কাশ্মীরের ট্র্যাজেডি থেকে বিশ্ববাসীর নজর ঘোরানোর চেষ্টা করছেন মোদি।’


প্রধানমন্ত্রী হিসেবে তিনবার স্বাধীনতা দিবসে ভাষণ দিলেন মোদি। এতে তিনি দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া তার সরকারের বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন তিনি।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত