আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মোদির সোনার স্যুট গিনেস বুকে

মোদির সোনার স্যুট গিনেস বুকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনার স্ট্রাইপ দেওয়া স্যুট বিশ্বের সবচেয়ে দামি স্যুট হিসেবে স্বীকৃতি পেয়ে স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

উপহার হিসেবে পাওয়া সোনার স্ট্রাইপ স্যুটটি একবারই গায়ে জড়িয়েছেন মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় এটি পরেন তিনি।

এ বছরের ফেব্রুয়ারি মাসে স্যুটটি নিলামে তোলা হয়। ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের এক ব্যক্তি প্রায় ৪ কোটি ৩০ লাখ রুপি দিয়ে সেটি কিনে নেন। এত দামে কেনা স্যুট বিশ্বে আর দ্বিতীয়টি নেই।

নিলাম থেকে স্যুটটি কেনেন হীরা ব্যবসায়ী ও একটি বেসরকারি এয়ারলাইনের মালিক লালজিভাই তুলসিভাই প্যাটেল। এ জন্য তাকে পরিশোধ করতে হয় ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৩১১ রুপি। মোদির মন্ত্রিসভার উদ্যোগে এটি নিলামে তোলা হয়।

২০১৫ সালে একজন বিশেষজ্ঞ ডিজাইনার স্যুটটির দাম সম্পর্কে বলেন, এর প্রকৃত মূল্য হতে পারে ৮০ লাখ রুপি থেকে ৫ লাখ রুপি। কিন্তু শেষ পর্যন্ত অসাধারণ মূল্যে সেটি বিক্রি হয়।

মোদির স্যুটটিতে সোনার স্ট্রাইপ দিয়ে লেখা হয় তার নাম- নরেন্দ্র দামোদর দাস মোদি। এটি তৈরি করে আহমেদাবাদের গার্মেন্টস কোম্পানি জাদে ব্লু।

বহুমূল্যের এ স্যুট পরায় সমালোচনার মুখে পড়তে হয় মোদিকে। তবে প্রেসিডেন্ট ওবামা অভিভূতই হয়েছিলেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া ভোজসভায় কথা বলার সময় তিনি ‘মোদি কুর্তা’ পরার ইচ্ছা প্রকাশ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত