আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বরাবর স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। রোববার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “একুশে আগস্ট গ্রেনেড হামলার মুলহোতা বিশ্ব দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বরাবর স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধি দল।”

যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান, সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও   ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যান বলে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ তদন্তে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদসহ ৩০ জনকে অভিযুক্ত করে এ মামলার সম্পূরক চার্জশিট দেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত