আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ফেসবুকে প্রেমিকার নগ্ন ছবি পোস্ট দেওয়ায়

ফেসবুকে প্রেমিকার নগ্ন ছবি পোস্ট দেওয়ায়

ফেসবুকে প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি পোস্ট দেওয়ায় যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘প্রতিশোধপরায়ণ পর্নো’ আইনে ওই ব্যক্তির বিচার হয়েছে। এই আইনে সাজা পাওয়া প্রথম ব্যক্তি তিনি।বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।সাজা পাওয়া এই ব্যক্তির নাম নোয়ি ইনগুয়েজ (৩৬)। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রেমিকার নাম প্রকাশ করা হয়নি।নোয়ি ইনগুয়েজ প্রেমিকার মালিকের ফেসবুকে পেজে তার নগ্ন ছবি পোস্ট দেন। সেই সঙ্গে জুড়ে দেন অশালীন মন্তব্য। এর বিরুদ্ধে মামলা করেন ওই প্রেমিকা।
গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় ‘প্রতিশোধপরায়ণ পর্নো’ আইন পাস হয়। একই আইন যুক্তরাষ্ট্রের আরো ৩২টি রাজ্যে চালু হয়েছে। এই আইনে বিচার হয়েছে নোয়ি ইনগুয়েজের।ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের অন্য কোনো ভার্সনে কারো ক্ষতি করার উদ্দেশ্যে বিতর্কিত কোনো পোস্ট দিলে প্রতিশোধপরায়ণ পর্নো আইনে তার বিচার হয়। যুক্তরাজ্যেও এই আইন প্রবর্তন করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত