আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইতালি যেন মৃত্যুপুরী, ভূমিকম্পে নিহত বেড়ে ২৪৭

ইতালি যেন মৃত্যুপুরী, ভূমিকম্পে নিহত বেড়ে ২৪৭

ভূমিকম্পে ইতালির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২৪৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির উদ্ধারকারী বাহিনী। তারা বলেছে, ভূমিকম্পে সাড়ে ৩শ’রও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কাঁপিয়ে দেওয়া ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির এ খবর বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তারা বরাত দিচ্ছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য বাহিনীর।

সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পের পর ৪ হাজার ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ শুরু করেন। তারা বিভিন্ন এলাকা থেকে অনেকের মরদেহ উদ্ধার করেন। অনেককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মারা যায়। সবমিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭। আর আহত ৩৬৮ জনেরও বেশি। উভয় সংখ্যাই বাড়তে পারে।

উদ্ধারকারী বাহিনী বলছে, নিহতের মধ্যে কেবল রেইতি প্রদেশেরই রয়েছেন ১৯০ জন। এদের মধ্যে বেশিরভাগই ঐতিহাসিক আমেত্রিক নগরীর। ওই নগরীর তিন-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে। আর আসকোলি পিসেনো প্রদেশে নিহত হয়েছেন ৫৭ জন।

নিহতদের মধ্যে রয়েছে ১৮ মাস বয়সী এক শিশুও। মারিসল পিয়েরমারিনি নামে ওই শিশুর মা মার্তিনা তুরসো ২০০৯ সালে ল্যকুইলায় ভূমিকম্পে বেঁচে গিয়ে ভয়ে সেখান থেকে রেইতিতে চলে যান। কিন্তু এবার সেই রেইতিতে ভূমিকম্পে তিনি বেঁচে গেলেও শেষ রক্ষা হলো না তার সন্তানের।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উদ্ধারকার্যে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত