আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জরিপে ব্যবধান কমেছে হিলারি ও ট্রাম্পের

জরিপে ব্যবধান কমেছে হিলারি ও ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান কমেছে।

সংবাদমাধ্যম সিএনএনের হিসাব অনুসারে, ট্রাম্পের চেয়ে হিলারি এখন ৪-৫ পয়েন্টে এগিয়ে। রক্ষণশীল ফক্স নিউজের গৃহীত জরিপে হিলারি মাত্র ২ পয়েন্টে এগিয়ে। পরিসংখ্যানবিদদের বিবেচনায় এই ব্যবধান সমান-সমান বা ‘স্টাটিস্টিক্যান টাই’। পূর্বের জরিপে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি।

বেশির ভাগ নির্বাচনী পর্যবেক্ষক একমত যে, জুলাই মাসের শেষ সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর হিলারি স্বাভাবিকভাবেই বাড়তি জনসমর্থন পেয়েছিলেন। ট্রাম্পও রিপাবলিকান সম্মেলনের পর অতিরিক্ত জনসমর্থন অর্জনে সক্ষম হন। কিন্তু গত তিন সপ্তাহে ক্লিনটন ফাউন্ডেশন ও ই-মেইল প্রশ্নে লুকোচুরি নিয়ে অব্যাহত বিতর্ক হিলারির বিশ্বাসযোগ্যতার প্রশ্নে নতুন সন্দেহের জন্ম দিয়েছে। এই মুহূর্তে হিলারির ব্যাপারে অসন্তুষ্ট এমন মার্কিনিদের সংখ্যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অবশ্য আরও খারাপ। তাকে অনুমোদন করে না—এমন আমেরিকানের সংখ্যা ৬০ শতাংশ।

নির্বাচনী ফলাফল আগাম ঘোষণার জন্য খ্যাত নেট সিলভার জানান, প্রতিটি নির্বাচনেই প্রধান দুই প্রার্থীর জনসমর্থন ওঠানামা করে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প দেশের আফ্রিকান-আমেরিকানদের কাছে টানতে একের পর এক নির্বাচনী সভা করেছেন। এতে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়েনি। তবে ট্রাম্প বিরোধী মধ্যপন্থী রিপাবলিকান ও হিলারির প্রতি অসন্তুষ্ট ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বেড়েছে। নেট সিলভার অবশ্য সব জাতীয় জনমতের গড় হিসেব নিয়ে যে মডেল ব্যবহার করছেন, তাতে এই মুহূর্তে নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৭৪ শতাংশ।

মার্কিন নির্বাচনী ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করতে হবে। ট্রাম্প ও হিলারি উভয়েই জনসংখ্যার ভিত্তিতে বিভাজিত মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের সর্বোচ্চ সংখ্যা অর্জনে ইচ্ছুক। এ জন্য গুটিকয় অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করছেন। ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের নিশ্চিত নিয়ন্ত্রণ নেই—এমন ১১টি অঙ্গরাজ্য রয়েছে। এগুলো ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত। এসব রাজ্যের অধিকাংশেই এখন পর্যন্ত হিলারি ক্লিনটন এগিয়ে। তবে ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে। মার্কেট বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুসারে আগস্ট মাসের মাঝামাঝিতে উইস্কনসিনে ট্রাম্পের তুলনায় হিলারি ১১ পয়েন্টে এগিয়ে ছিলেন। এই বুধবার নতুন যে জরিপ বেরিয়েছে, তাতে এই ব্যবধান কমে এসে এখন দাঁড়িয়েছে মাত্র ৩ পয়েন্টে।

জনমতে পিছিয়ে পড়ার লক্ষণ দেখা গেলেও নির্বাচনী চাঁদা সংগ্রহের ব্যাপারে অভাবিত সাফল্য অর্জন করেছেন হিলারি। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুসারে, আগস্ট মাসে হিলারির নির্বাচনী ক্যাম্পেইন মোট ১৪৩ মিলিয়ন ডলার চাঁদা সংগ্রহ করেছে। গত সপ্তাহে তিন দিনে হলিউডে একাধিক নির্বাচনী ডিনার থেকে হিলারি ক্লিনটন কমপক্ষে ২০ মিলিয়ন ডলার চাঁদা সংগ্রহ করেন বলে জানানো হয়েছে। একটি রক্ষণশীল ওয়েবসাইট জানিয়েছে, হলিউডে হিলারির সংগৃহীত অর্থের পরিমাণ প্রতি মিনিটে ২ লাখ ৭০ হাজার ডলার। আগস্ট মাসে ট্রাম্পের সংগৃহীত অর্থের পরিমাণ এখনো প্রকাশিত হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত