আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মন্দিরের বারান্দায় মুসলিম শিশুদের কুরআন শেখাচ্ছেন হিন্দু তরুণী

মন্দিরের বারান্দায় মুসলিম শিশুদের কুরআন শেখাচ্ছেন হিন্দু তরুণী

ধর্মের নামে মানুষ যখন হানাহানিতে ব্যস্ত; ঠিক সেই সময়ে ভারতের আগ্রা জেলার এক হিন্দু তরুণী তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। পূজা কুশওয়াহা নামের ওই তরুণী সাম্প্রদায়িক দাঙ্গাপীড়িত আগ্রার এক মন্দিরের বারান্দায় মুসলিম শিশুদের কুরঅান শিক্ষা দিচ্ছেন।

একজন হিন্দু তরুণী হওয়া সত্ত্বেও মন্দিরের বারান্দায় আগ্রার দরিদ্র পরিবারের অন্তত ৩৫ জন শিশুকে কুরআন শিক্ষার পাঠ দিচ্ছেন। দীর্ঘদিন ধরে বিনামূল্যে তিনি এ কাজ করে আসছেন। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন ১৮ বছর বয়সী পূজা। সঙ্গীতা বেগম নামে এক নারীর কাছে আরবি পড়তে শিখেছেন বলে জানিয়েছেন তিনি।

পূজা বলেন, অনেক বছর আগে আমাদের এলাকায় বহু ধর্মে বিশ্বাসী এক নারী বসবাস করতেন। মুসলিম বাবা ও হিন্দু মায়ের পরিবারে ছোটবেলায় কুরআন পাঠ শিখেছিলেন সঙ্গীতা বেগম। তিনি শিশুদের পবিত্র কুরআন পাঠ শেখাতেন। পবিত্র এই গ্রন্থ পাঠে আমারও আগ্রহ জন্মেছিল এবং তার ক্লাসে যাওয়া শুরু করেছিলাম। কুরআন পাঠে আমার অগ্রগতি এক সময় সবাইকে ছাড়িয়ে যায়।

তিনি বলেন, সঙ্গীতা আমাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ মতবাদ শেখাতেন; বলতেন, তুমি যদি কারো সঙ্গে বিনিময় না করো তাহলে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না।

‘বাল্যকালে আমার সন্তানের এ ধরনের একজন শিক্ষক থাকায় আমি খুবই আনন্দিত। অন্য অভিভাবকদের মতো আমারও মনে হতো ধর্ম হচ্ছে তার বিষয়; যা আমি জানি’- পূজার উচ্চমাধ্যমিক পড়ুয়া এক শিক্ষার্থীর মা এ কথা বলেন।

মানবজাতি কীভাবে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে পারে তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পূজা।

শেয়ার করুন

পাঠকের মতামত