আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন প্রস্তাব

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন প্রস্তাব

পাঁচ বছরের গৃহযুদ্ধ অবসান ও রাজনৈতিক পট পরিবর্তনের সিরিয়ার রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। দ্য হাই নিগোশিয়ন্স কমিটি (এইচএনসি) নামে প্রতিনিধিদের ওই কমিটি ছয় মাসের জন্য যুদ্ধবিরতি ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।

বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লন্ডনে ‘ভিশন ফর সিরিয়া’ নামে প্রস্তাবিত পরিকল্পনার উন্মোচন করেন সিরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব। ২০১২ সালে তিনি আসাদের পক্ষ ত্যাগ করেছিলেন।

এইচএনসি তাদের প্রস্তাবে বলেছে, যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট আসাদ সম্মিলিত জোট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ওই সরকার ১৮ মাস ক্ষমতায় থাকবে এবং সিরিয়ায় নির্বাচনের আয়োজন করবে।

তবে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না।

তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘তার দেশের নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব রীতিমতো পাগলামি এবং অবিশ্বাস্য। আমরা বলতে চাই, সিরিয়ার লোকদেরকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিন। তাদের ভবিষ্যত কোনো ধরণের মধ্যস্থতা বা হস্তক্ষেপ ছাড়াই। কে সিরিয়া শাসন করবে এ ধরণের কোনো পূর্বশর্ত দেবেন না।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন টাইমস ম্যাগাজিনে লিখেছেন, ‘এই পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ এখনো আছে। রাশিয়া ও আমেরিকা যদি যৌথভাবে যুদ্ধবিরতি করে তাহলে জেনেভায় পুনরায় আলোচনা শুরু হতে পারে।’

শেয়ার করুন

পাঠকের মতামত