আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই ট্রাম্পের : ওবামা

প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই ট্রাম্পের : ওবামা

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নাই। বৃহস্পতিবার ভিয়েতনাম সফররত ওবামা সাংবাদিকদের এ কথা বলেন।

বুধবার এনবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ‘ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা।’ এর পরিপ্রেক্ষিতে ওবামা এ মন্তব্য করলেন।

ওবামা বলেন, ‘এই ব্যক্তির (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। যতোবারই সে কথা বলে ততোবারই এই ভাবনাটি নিশ্চিত হয়।’

তিনি বলেন, ‘গত ৮/৯ দিনে বিদেশি নেতাদের সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে সে অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা অনেক কঠিন কাজ। আপনাকে জানতে হবে কোন বিষয়ে আপনি কথা বলছেন এবং আপনি এ বিষয়ে বাড়িতে প্রাথমিক চর্চা করেছেন কি না। যখন আপনি কথা বলবেন তাতে অবশ্যই আপনি যে নীতি বাস্তবায়ন করতে পারবেন তার প্রতিফলন ঘটতে হবে।’

এর আগে গত মাসে ইরাক যুদ্ধে নিহত এক মার্কিন মুসলিম সেনার বাবা-মা ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এর জের ধরে তাদের কটাক্ষ করে কথা বলেন ট্রাম্প। তখন ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেছিলেন, ‘রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের যোগ্য নয় এবং সে এটির প্রমাণ দিয়ে যাচ্ছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত