আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আইএসের রাজধানীতে হামলার প্রস্তুতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের

আইএসের রাজধানীতে হামলার প্রস্তুতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় কথিত ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী হিসেবে পরিচিত রাক্কা উচ্ছেদে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। তুরস্ক প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান এ কথা জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চীনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক বৈঠকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ওবামা আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর বিষয়ে জানতে চাইলে এরদোয়ান জানান, রাকা থেকে আইএস উৎখাতে ওয়াশিংটন যে পদক্ষেপ নিতে যাচ্ছে, তাতে তুরস্কের 'কোনো সমস্যা নেই'।

এরদোগান বলেন, 'রাকা বিষয়ে ওবামা যৌথভাবে কিছু করতে চান। আমরা বলেছি, আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো সমস্যা হবে না।'

তিনি আরও বলেন, 'আমি বলেছি, আমাদের সৈন্যদের এক জায়গায় আসা এবং আলোচনা করা উচিত। তারপর যা দরকার তাই করা হবে।'

গত মাসে প্রথমবারের মতো সিরিয়ার সীমান্তে ঢুকে অভিযান শুরু করে তুরস্ক। আইএসের পাশাপাশি কুর্দি বিদ্রোহীদেরও লক্ষ্যবস্তু করছে তারা।

তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা সীমান্তবর্তী জারাব্লুজ শহর থেকে আইএসকে তাড়িয়ে দিয়েছে। তবে কুর্দি বাহিনীর অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন আংকারা তাদের বিরুদ্ধেও হামলা চালাচ্ছে। তাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার ভিতরে তুর্কি বাহিনীর অভিযানে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে আইএস রাকা শহরকে তাদের রাজধানী ঘোষণা করে।

ধারণা করা হচ্ছে, রাকায় এখনও আড়াই থেকে পাঁচ লাখ মানুষ বসবাস করছেন। সেখানে সাধারণ মানুষের ওপর বর্বরতার অনেক তথ্য বেরিয়ে এসেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত