আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হঠাৎ লাল হয়ে গেলো নদীর পানি!

হঠাৎ লাল হয়ে গেলো নদীর পানি!

রাশিয়ার সুমেরু অঞ্চলের শহর নরিলস্ক-এর দালদাইকান নদীর পানি হঠাৎ লাল বর্ণ ধারণ করে। গত মঙ্গলবার এই অবাক করা দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। জানা গেছে নদীর জল এতটাই লাল হয়েছিলো যে, তা রক্তের মতোই দেখাচ্ছিলো।

স্থানীয়রা ওই অবাক করা দৃশ্য দেখে তাদের মোবাইলে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে। কর্তৃপক্ষ নদীর পানির রঙ পরিবর্তনের কারণ অনুসন্ধান এবং এর ফলে কোন ধরণের দূষণ হয়েছে কি না তা খতিয়ে দেখছে।

গত বুধবার রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাছাকাছি এলাকার ‘ন্যাদাঝদা মেটালারজিক্যাল প্লান্ট’ থেকে অজানা কোন কেমিক্যাল ছড়িয়ে পড়ার কারণে এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তারা ধারণা করছে নদীর মধ্য দিয়ে যাওয়া কোন পাইপ ফুটো হয়ে এই কেমিক্যাল ছড়িয়ে থাকতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীটির জলের রঙ পরিবর্তন হয়ে যাওয়া, এটাই প্রথম নয়। এর আগেও এমন হয়েছিলো একবার। কথিত প্লান্টটি সম্পর্কে তারা জানায়, এর মালিক নরিস্ক নিকেল। তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি নিকেল উৎপাদক।

তবে, পরিবেশ মন্ত্রণালয় এবং স্থানীয় লোকজনের ধারণাকে বাতিল করে দিয়েছে নিকেল উৎপাদক প্লান্টটি। রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া নভোস্থির বরাত দিয়ে নরিস্ক নিকেল বলেন, ওই এলাকার পরিবেশ পর্যবেক্ষণে রাখা হবে, আর এসময় প্লান্টের উৎপাদন কিছুটা হ্রাস করা হবে।

নরিলস্ক সাইবেরিয়া অঞ্চলের সবচেয়ে উত্তরের শহর। প্রাকৃতিক সম্পদের ভরপুর এই এলাকাটির তাপমাত্রা মাঝে মাঝে মাইনাস ৪৫ ডিগ্রি ফারেনহাইটেরও নিচে নেমে যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত