আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফ্লোরিডায় স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণে গাড়ি পুড়ে ছাই!

ফ্লোরিডায় স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণে গাড়ি পুড়ে ছাই!

বিস্ফোরক ব্যাটারির কারণে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোন বাজার থেকে তুলে নিচ্ছে বিশ্বখ্যাত কোম্পানি স্যামসাং। বিষয়টি জানা ছিল না নাথান ডোরনাচারের। সেই অজ্ঞতার মাশুলও দিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাবাসী এই ব্যক্তিকে। তার ব্যবহৃত স্মার্ট ফোনের ব্যাটরি বিস্ফোরিত হওয়ার পর সেই আগুনে পুড়ে গেছে ডোরনাচারের প্রিয় জিপ গাড়িটি।

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ হলো বিশ্বখ্যাত স্যামসাং ইলেক্ট্রোনিক্সে কোম্পানির বাজারজাত করা অত্যাধুনিক অ্যানড্রোয়েড স্মার্ট ফোন। চলতি বছর ২ আগস্ট তা উন্মুক্ত করা হয় এং ১৯ আগস্ট বাজারজাত করা হয়। স্মার্টফোনটি ক্রেতাদের এতটাই আকৃষ্ট করতে সক্ষম হয় যে বাজারের আসার পর হু হু করে বিক্রি হতে থাকে। দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফোনের চাহিদার ক্ষেত্রে অতীতের সব রেকর্ডই ভেঙে ফেলে স্যামসং-এর এই ফোনটি।
কিন্তু গত ২ সেপ্টেম্বর বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সব ফোনই প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়া হয় স্যামসাং কোম্পানির পক্ষ থেকে। কারণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে যে, এই স্মার্ট ফোনটির ব্যাটারি অতি মাত্রায় সংবেদনশীল এবং তা অল্পতেই বিস্ফোরিত হয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন ফোনের ব্যাটারি বিষ্ফোরণের কারণে।

তবে নাথান ডোরনাচারের এসব কিছুই জানা ছিল না। মনের আনন্দেই স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্ট ফোনটি ব্যবহার করছিলেন তিনি। গত সোমবার নিজের জিপ গাড়িটিতে ফোন চার্জে লাগিয়ে বাড়ির ভিতর ঢুকেছিলেন তিনি। হঠাৎ কিছু পোড়ার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন তার সাধের গাড়িটি আগুনে পুড়ছে!
আগুনে পুড়ে এই হাল হয়েছে ডোরনাচারের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সিরিজের স্মার্ট ফোন সেটটির।

আগুনে পুড়ে এই হাল হয়েছে ডোরনাচারের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সিরিজের স্মার্ট ফোন সেটটির।

আগুন নেভাতে তৎক্ষণাৎ বাড়ির ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন ডোরনাচার ও তার পরিবারের সদস্যরা। তাতে কাজ হয়নি। আগুন নেভাতে পরে দমকল বাহিনীকে হাজির হতে হয়েছে সেখানে।

নাথান ডোরনাচারের গাড়ি পুড়ে যাওয়ার এই ঘটনা স্যামসাং কোম্পানির কর্মকর্তাদের কানেও গেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সত্যিই ফোনের কারণে গাড়িটি পুড়েছে কীনা তা যাচাই বাছাই করে দেখবেন তারা। যদি ফোনের কারণেই এমনটা হয়, তাহলে নাথান ডোরনাচারের জন্য যতটুকু করা সম্ভব তার সবটুকুই করবে স্যামসাং।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত