আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

‘ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলা হতে পারে’

‘ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলা হতে পারে’

ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলা হতে পারে  বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। রোববার ইউরোপ ওয়ান ও ইতেলি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন।

গত সপ্তাহে ফরাসি পুলিশ জানিয়েছিল, প্যারিসে ট্রেন স্টেশনে হামলা চেষ্টা পরিকল্পনার সময় সন্ত্রাসীদের দুটি সেল গুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর প্যারিসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, এই সপ্তাহে অন্তত দুটি হামলা চেষ্টা ভন্ডুল করে দেওয়া হয়েছে। ১৫ হাজার লোক পুলিশের নজরদারিতে আছে এবং যারা মৌলবাদের দিকে ঝুঁকছে তাদেরকেও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

ভালস বলেন, ‘নতুন করে আরো হামলা হতে পারে, নিস্পাপ লোক হামলার শিকার হতে পারে....ফরাসি জনগণকে সত্য কথাটি জানিয়ে দেওয়া আমার আমার দায়িত্বের মধ্যে পড়ে।’

এর আগে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছিলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ফ্রান্সকে আরো কঠোর হতে হবে। এর জন্য বিশেষ আদালত স্থাপন ও নিরাপত্তা বাহিনীর আটক ক্ষমতাকে বাড়াতে হবে।

এর প্রতিক্রিয়ায় ভালস বলেন, ‘আইনের শাসনের গলা চেপে ধরার চেষ্টা ভুল।’


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত