আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক চুক্তি

যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ১০ বছর মেয়াদি বড় ধরনের সামরিক চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে ৩ হাজার ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

১০ মাস আলোচনা শেষে বুধবার ইসরায়েলের ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাবক নাজেল ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম শ্যানন এ-সংক্রান্ত ‘দ্য মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং` (এমওইউ)-এ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেন, এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েল প্রতি বছর ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা পাবে। আগে এ সহায়তা ছিল ৩১০ কোটি ডলারের। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র সহায়তা খাতে ইসরায়েল ৫ লাখ ডলার পাবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক সহায়তার দিক থেকে রেকর্ড পরিমাণ অর্থ সহায়তার চুক্তি হলেও এতে নাখোশ ইসরায়েল। তারা আরো সাড়ে  ৪ কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছিল ৷ এ ছাড়া নতুন কোনো যুদ্ধে না জড়ালে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত সামরিক সহায়তার আবেদন না করার ব্যাপারে সম্মত হতে হয়েছে ইসরায়েলকে।

চুক্তি সই হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি আস্থাশীল যে,  নতুন এমওইউ প্রতিবেশী বিপজ্জনক রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত