আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভিসামুক্ত ভ্রমণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

ভিসামুক্ত ভ্রমণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয় একটি পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও রাশিয়া। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই ভি. ল্যাভরভ এ চুক্তিতে স্বাক্ষর করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের প্রথম দিকে যে কোন সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বাংলাদেশ সফরের সম্ভাবনাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক চ্যানেলে মেদভেদেভের সফরের তারিখ ঠিক করা হবে। রাশিয়া আন্তসরকার সহযোগিতা, মেরিটাইম কো-অপারেশনসহ কিছু চুক্তি এবং এ বিষয় আলোচনা আরো এগিয়ে নিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া পারস্পরিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা বিশেষ করে তাদের সহযোগিতায় দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

ভিসামুক্ত ভ্রমণের চুক্তি বাস্তবায়ন হলে বন্ধু প্রতীম দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং সহজতর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত