আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তান বিশ্বজুড়ে সন্ত্রাসী রফতানি করে : মোদি

পাকিস্তান বিশ্বজুড়ে সন্ত্রাসী রফতানি করে : মোদি

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) কাউন্সিলে দেয়া বক্তৃতায় পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানির পর শনিবার মোদি বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার।

তিনি বলেন, বিশ্বে একমাত্র দেশ পাকিস্তান; যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী রফতানি করে। ভারতসহ বাংলাদেশ ও আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার। বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদের খবর আসে, সেখানেই পাকিস্তানের নাম দেখা যায়; ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছিল দেশটি।

মোদি বলেন, ভারত বিশ্বে সফটওয়ার রফতানি করে কিন্তু পাকিস্তান রফতানি করে সন্ত্রাসবাদ। এশিয়াতে পাকিস্তানই একমাত্র দেশ, যারা সন্ত্রাসে মদদ দেয়। বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে প্রতিবেশি এই দেশ।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাক শাসকদের জানা উচিত; উরিতে ভারতীয় সেনাদের প্রাণহানি কখনই বৃথা যাবে না। এমন একদিন আসবে, যখন দেশের জনগণই পাক সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্বে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে সফল হয়েছে ভারত এবং এ চেষ্টা আরো জোরদার করা হবে; যাতে বৈশ্বিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান। সন্ত্রাসের সামনে ভারত কখনোই মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না।

নরেন্দ্র মোদি বলেন, চলুন দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করি। দেখি কে প্রথমে বিজয়ী হয়; ভারত নাকি পাকিস্তান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত