আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের হোস্টনে শপিংমলে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের হোস্টনে শপিংমলে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের হোস্টন শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় আহত হয়েছে নয়জন। পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে।

পুলিশ ওই হামলাকারীর নাম জানায়নি। তবে ওই ব্যক্তি পেশায় আইনজীবী বলে জানানো হয়েছে।

হোস্টনের পুলিশ প্রধান মার্থা মন্টালোভো জানান, স্থানীয় সময় সকাল ৬ টা ৩০ মিনিটে প্রথম গুলি ছোড়ার খবর পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তি গুলি ছুঁড়তে শুরু করে। পরে পুলিশ কর্মকর্তারা  তার দিকে পাল্টা গুলি ছোড়ে। পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মেয়র সিলভার টার্নার জানিয়েছেন, ‘ওই আইনজীবী বিষন্নতায় ভুগছিলেন। হয় তাকে তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছিল নতুবা তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের খারাপ সম্পর্ক চলছিল। হামলার ঘটনার তদন্ত চলছে। অন্যকোনো বন্দুকধারী আছে কি না তাও পুলিশ তল্লাশি চালিয়ে দেখছে।’

প্রসঙ্গত, এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বার্লিংটনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়। এ ঘটনার পর ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, এ হামলার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত