আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিতর্ক : ট্রাম্পকে ঘায়েল করে জয়ী হিলারি

বিতর্ক : ট্রাম্পকে ঘায়েল করে জয়ী হিলারি

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পকে ঘায়েল করে বিজয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।

টেলিভিশনে বিতর্ক দেখেছেন- এমন ব্যক্তিদের ওপর জরিপ চালিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন ও জরিপ সংস্থা ওআরসি। এতে দেখা যাচ্ছে, জরিপে অংশ নেওয়া দর্শকদের ৬২ শতাংশের মতে, হিলারি জয়ী হয়েছেন। আর ২৭ শতাংশ মনে করেন, ট্রাম্প বিজয়ী হয়েছেন।

জরিপের ফলাফলের বিষয়ে বলা হয়েছে, সংখ্যার দিক থেকে ডেমোক্রেটিক পার্টির সমর্থকরাই বেশি পরিমাণে টেলিভিশনের সামনে বসে বিতর্ক দেখেছেন। ফলে সামগ্রিক ভোটারদের চিত্র জরিপে উঠে আসেনি।

বিতর্কে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থানবিষয়ক ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে হিলারির আক্রমণ। ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে নয় বলে একবার মন্তব্য করে আবার তা ঘুরিয়ে ট্রাম্প বলেন, ওবামা যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন। এ ধরনের মন্তব্যকে ট্রাম্পের ‘জাতিগত মিথ্যাচার’ বলে উল্লেখ করেন হিলারি। এবং এ বিষয়ে ট্রাম্প কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এদিকে ইরাক যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভুল তথ্য হাজির তাকে বিতর্কে ম্লান অবস্থানে ঠেলে দেয়। জঙ্গিগোষ্ঠী আইএস নিয়ে ট্রাম্পের বক্তব্য তথ্যনির্ভর নয়। তা ছাড়া, অর্থনীতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে ট্রাম্প যে কথা বলেছেন, তা হিলারির বক্তব্যকে ছাপিয়ে যাওয়ার মতো দৃষ্টিগ্রাহী ছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে বিতর্কের পর ট্রাম্প দাবি করেছেন, তিনি ভালো করেছেন, যতটা আশা ছিল, তার চেয়েও ভালো করেছেন। তা ছাড়া, ট্রাম্পকে প্রশ্ন করা নিয়ে বিতর্কের সঞ্চালক লেস্টার হল্টের সমালোচনা করেছে তার প্রচারশিবির।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে তিন ভাগে দেড় ঘণ্টা ধরে ছয়টি পর্বে অনুষ্ঠিত হয় বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রায় ১০ কোটি মানুষ এ বিতর্ক টেলিভিশনে দেখেছেন, যা বিরল। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের সচেতন মানুষ তাদের বিতর্কের দিকে চোখ রাখেন।

প্রথম বিতর্কে হিলারি বিজয়ী হওয়ায় তার জনপ্রিয়তা ও ভোটার সমর্থন হয়তো আরো বাড়তে পারে। তবে হিলারিকে পরাজিত করার বিষয়ে দৃঢ়প্রত্যয়ী ট্রাম্প।

নির্বাচনের আগে দুই প্রার্থীর মধ্যে আরো দুটি বিতর্ক হবে। ভোটারদের ওপর এর প্রভাব পড়ে। তবে নির্বাচনে জয়ের জন্য তা একমাত্র পথ নয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত