আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক অঙ্গনে ভারতই একঘরে হয়ে পড়েছে : কেজরিওয়াল

আন্তর্জাতিক অঙ্গনে ভারতই একঘরে হয়ে পড়েছে : কেজরিওয়াল

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে ভারত-বিরোধী অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পাস্ট ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন নয়াদিল্লির এই মুখ্যমন্ত্রী।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, চমৎকার নিবন্ধ! উরি হামলার ঘটনার পর পাকিস্তানের চেয়ে মনে হচ্ছে, ভারতই আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে পড়েছে।

কেজরিওয়ালের এই টুইট বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই লিখেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরোধিতা করতে গিয়ে অন্ধ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

চলতি মাসের শুরুতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। হামলায় পাকিস্তান জড়িত বলে দাবি করে আসছে ভারত। এ নিয়ে দু`দেশের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনও ভেস্তে গেছে। বাংলাদেশ, ভারত, ভূটান, আফগানিস্তান ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

এদিকে, বুধবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড কাঠমান্ডুতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তানের বদলে অন্য কোনো সদস্য দেশে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত