আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্যারিসে অনুমতি পেল নগ্নতার পার্ক

প্যারিসে অনুমতি পেল নগ্নতার পার্ক

ন্যুডিস্ট পার্কের জন্য এই স্থানটিকে বিবেচনায় রেখেছে প্যারিস কাউন্সিল।

মুক্ত সংস্কৃতির দেশ হলেও ফ্রান্সে প্রকাশ্যে নগ্নতার চর্চা নিষিদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশে নগ্নতাপ্রিয় মানুষের জন্য নির্দিষ্ট সমুদ্র সৈকত ও পার্ক থাকলেও ফ্রান্সে তেমনটা দেখা যায় না। তবে অচিরেই প্যারিসে দেখা মিলবে এমন একটি পার্কের। কারণ প্যারিসে নগ্নতাবাদী নারী-পুরুষের জন্য প্রথম পার্কের (ন্যুডিস্ট পার্ক) অনুমতি দিয়েছে প্যারিস কাউন্সিল।

আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকে এই পার্ক চালু করা হবে।

এই ন্যুডিস্ট পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন প্যারিসের তিন আইনজীবী। তাদেরই একজন ডেভিড বেলিয়ার্ড। তিনি জানিয়েছেন, ফ্রান্সের প্র্রায় ২০ লাখ মানুষ নগ্নতাবাদের পক্ষে। কিন্তু দেশের আইনে প্রকাশ্য নগ্নতা নিষিদ্ধ হওয়ায় নগ্নতাবাদী এই মানুষগুলোর জন্য কোনো পাবলিক স্থান নেই। সেই চিন্তা থেকেই  প্যারিস কাউন্সিলের কাছে এই প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কাউন্সিল।

প্যারিসের ডেপুটি মেয়র ব্রুনো জুলিয়ার্ডের মতে, দেশজুড়ে ১০০টি সমুদ্রসৈকত থাকার কারণে সারা বিশ্বের নগ্নতাবাদীদের কাছে ফ্রান্স একটি আকর্ষণীয় দেশ। তাই ফ্রান্সে একটি সরকার অনুমোদিত ন্যুডিস্ট পার্ক থাকা জরুরি।

প্যারিসের প্রথম ন্যুডিস্ট পার্ক স্থাপনের জন্য এই মুহূর্তে জায়গা নির্বাচন চলছে। গাছপালা ও লেক সমৃদ্ধ দুটি জায়গা ইতোমধ্যে বিবেচনায় নেওয়া হয়েছে। এর একটি প্যারিসের পূর্ব অংশে অবস্থিত শহরের সবচেয়ে বড় পার্ক বোইজ ডি ভিনসেনেস, অপরটি হলো পশ্চিম অংশে থাকা বোইজ ডি বাওলোগনে।

প্যারিসের সবচেয়ে বড় পার্ক বোইজ ডি ভিনসেনেস। ন্যুডিস্ট পার্কের জন্য এই স্থানটিকে বিবেচনায় রেখেছে প্যারিস কাউন্সিল।

ব্রুনো জুলিয়ার্ড জানিয়েছেন, প্যারিসের এই প্রস্তাবিত ন্যুডিস্ট পার্ক সরকারিভাবে নিয়ন্ত্রিত হবে।

ফ্রান্সের প্রচলিত আইন অনুযায়ী, প্রকাশ্যে নগ্নতাবাদ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। নগ্নতার অভিযোগে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ এক বছরের জেল এবং ১৩ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত